দেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের বিতরণ বিভাগে জনবল বৃদ্ধির লক্ষ্যে ‘অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্টেটিভ (ADR)’ পদে প্রার্থী খুঁজছে। কোনো প্রকার পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আগ্রহী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
একনজরে পদের বিবরণ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্টেটিভ (ADR)
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি, আলিম অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই (ফ্রেশারদের উৎসাহিত করা হচ্ছে)।
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
প্রার্থীর ধরন: পুরুষ ও নারী উভয়ই আবেদনযোগ্য।
প্রধান দায়িত্বসমূহ
১. নির্ধারিত রুট ও কোম্পানির গাইডলাইন অনুযায়ী সময়মতো ওষুধ সরবরাহ নিশ্চিত করা। ২. অত্যন্ত পেশাদারিত্বের সাথে ক্যাশ কালেকশন করা এবং তা যথাযথভাবে জমা দেওয়া। ৩. ওষুধ পরিবহনের সময় চালককে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা। ৪. ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া সচল রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশিত অন্যান্য কাজ সম্পন্ন করা।
বেতন ও সুযোগ-সুবিধা
মাসিক বেতন: ১৭,২১৫ টাকা।
অন্যান্য সুবিধা: যাতায়াত ভাতা (TA), মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি।
অতিরিক্ত পাওনা: বার্ষিক ইনক্রিমেন্ট, প্রফিট শেয়ার (লাভের অংশ), পারফরম্যান্স বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৫ মার্চ ২০২৬ থেকে এবং চলবে আগামী ১৬ মার্চ ২০২৬ পর্যন্ত। বিস্তারিত জানতে এবং আবেদন করতে ইবনে সিনার অফিসিয়াল ক্যারিয়ার পোর্টাল অথবা সংশ্লিষ্ট নিয়োগ লিংকে ভিজিট করুন।
আরও পড়ুন: এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ: বেতন-সুবিধা ও আবেদনের বিস্তারিত গাইড

