ধর্ষণ মামলায় অভিযুক্ত আর্সেনালের সাবেক তারকা থমাস পার্টি
ফুটবল বিশ্বে নতুন করে আলোচনায় উঠে এসেছে আর্সেনালের সাবেক মিডফিল্ডার থমাস পার্টি-এর নাম। তবে এবার আলোচনার কারণ তার ফুটবল দক্ষতা নয়, বরং পাঁচটি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের মামলা। যুক্তরাজ্যের পুলিশের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, তিন নারী তার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। মামলার পটভূমি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে […]
